ব্রেকিং নিউজ সৌদি কারখানায় আগুন, আত্রাইয়ের ১৩ প্রবাসীর মৃত্যুপার্বতীপুরে পূবালী ব্যাংক পিএলসি’র ক্যাশলেস ও মত‌বি‌নিময় সভা অনুষ্ঠিতচট্টগ্রাম বোর্ডে এসএসসিতে ফল বিপর্যয়, পাশের হার ৪৯.৪৮, কেউ পাশ করেনি ৮ বিদ্যালয়েরঅতিবৃষ্টির কারণে সবজি রোপণকারীদের মাথায় হাত, ব্যাপক ক্ষতির আশঙ্কানওগাঁর আত্রাইয়ে সিংসাড়া-ইব্রাহিম নগর দাড়ির ওপর সরু ব্রিজের স্থলে প্রশস্ত ব্রিজ নির্মাণের দাবি এলাকাবাসীর

ইউএনও আলাউল ইসলামের উদ্যোগে নওগাঁর আত্রাইয়ে প্রশাসনে ফিরেছে গতি ও শৃঙ্খলা

৮টি ইউনিয়ন নিয়ে গঠিত নওগাঁর আত্রাই উপজেলা দীর্ঘদিন ইউএনও শূন্য থাকার পর ২০২৫ সালের ৮ ডিসেম্বর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন শেখ মো. আলাউল ইসলাম। যোগদানের পর থেকেই প্রশাসনে এসেছে গতি ও শৃঙ্খলা।

অবকাঠামো উন্নয়ন, উপজেলা পরিষদ মাঠ সংস্কার ও চত্বরে লাইটিং ব্যবস্থাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজে দৃশ্যমান পরিবর্তন এসেছে। জনসেবার মান বৃদ্ধি ও দপ্তরসমূহের মধ্যে সমন্বয় জোরদার করায় প্রশাসনিক কার্যক্রমে স্বচ্ছতা ফিরে এসেছে। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অবৈধ মাটি পরিবহন বন্ধে ব্যবস্থা গ্রহণ করায় আইনশৃঙ্খলাও উন্নত হয়েছে।

শিক্ষা প্রতিষ্ঠানে মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ, অসহায়দের আর্থিক সহায়তা প্রদানসহ মানবিক উদ্যোগের কারণে তিনি স্থানীয়দের কাছে প্রশংসিত হয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও সফলভাবে সম্পন্ন করেন তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউএনও শেখ মো. আলাউল ইসলাম দায়িত্বশীল ও আন্তরিক কর্মকর্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।

এ বিষয়ে ইউএনও বলেন, সকলের সহযোগিতায় তৃণমূল পর্যায়ে সেবা নিশ্চিত ও অনিয়ম দূরীকরণে তিনি কাজ করে যাচ্ছেন, যা তার দায়িত্বের অংশ।

লেখক