ব্রেকিং নিউজ আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪কয়রায় সিএসও নেটওয়ার্কের প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিতআত্রাইয়ে চুরি-ডাকাতিসহ পাঁচ মামলার আসামি গ্রেফতার

প্রেমের ফাঁদে বিয়ে-পরে অস্বীকার; শিক্ষকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ন্যাশনাল মডেল স্কুলের এক শিক্ষকের বিরুদ্ধে একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক, প্রতারণা, ভুয়া কাবিননামা তৈরি, হুমকি ও মারধরের অভিযোগ উঠেছে।

অভিযুক্ত শিক্ষক ফরহাদ হোসেন বর্তমানে একাধিক মামলার আসামি বলেও জানা গেছে।

ভুক্তভোগী এক নারী নাম প্রকাশ না করার শর্তে জানান, ফরহাদ হোসেন তার বৈধ স্ত্রী থাকা সত্ত্বেও বিভিন্ন সময় শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করতেন। বিশেষ করে যেসব অভিভাবিকার স্বামী প্রবাসে বা বাড়ির বাইরে থাকেন, তাদের টার্গেট করে সম্পর্ক গড়ে তোলার অভিযোগ রয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০২২ সালে এক অভিভাবকের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে তারা বাড়ি ছেড়ে পালিয়ে যান। পরে বিষয়টি জানাজানি হলে স্কুল কর্তৃপক্ষের মধ্যস্থতায় ওই নারীকে তার স্বামীর সংসারে ফেরত পাঠানো হয়।

লেখক