ব্রেকিং নিউজ আক্কেলপুরে পুলিশকে মারধর-পিকআপ আটকানো-হুমকির অভিযোগে বাবা ও ছেলে গ্রেপ্তারলক্ষ্মীপুরের রামগঞ্জে ক্রীড়া সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি ইউএনও কাজী আতিকুর রহমানকালবৈশাখী ঝরে গাছচাপায় বেদে পল্লীর অন্তঃসত্ত্বা নারীর মৃত্যুপার্বতীপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিতসিরাজগঞ্জে বাজার স্টেশন পুলিশ বক্সের শুভ উদ্বোধন

মহাসড়কের আলুবোঝাই ট্রাক উল্টে খাদে; নিহত-১

রাজবাড়ীতে আলু বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উলটে খাদে পরে ট্রাকের চালক  নিহতের ঘটনা ঘটেছে।
রোববার (১৫ মার্চ) রাজবাড়ী জেলা সদর উপজেলার কামালদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দূর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম সজীব (২৫)। তিনি নাটোর জেলার সদর উপজেলার বাসিলা গ্রামের বাসিন্দা। তার বাবা ওই এলাকার স্থানীয় শাহাদত হোসেন।

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, উত্তরবঙ্গ থেকে একটি আলু বোঝাই ট্রাক ফরিদপুর যাচ্ছিল। ট্রাকটি রাজবাড়ী-ফরিদপুর আঞ্চলিক মহাড়কের কালামদিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পরে যায়। এসময় ট্রাকের চালক গাড়ির নিচে চাপা পরে। তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের ঘটনায় পরবর্তী আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।

লেখক