ব্রেকিং নিউজ পল্লী বিদ্যুতের বিলে পুরোনো বকেয়ার ছড়াছড়ি; সফটওয়্যার ত্রুটির অভিযোগে বিপাকে হাজারো গ্রাহকবিশ্ব বাবা দিবসে বাবার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসায় সাংবাদিক শ্রাবণ মাহমুদের আবেগঘন নিবেদনে কবিতা ‘বাবা’ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যু

পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় খোকন ইসলাম (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে হলদিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খোকন হলদীবাড়ী ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাক প্রতিবন্ধী খোকন বিকাল ৫ টার দিকে হলদিবাড়ী এলাকায় তার বাবার দোকান থেকে বের হয়ে যায়। পরে অজ্ঞাত কারণে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের সাথে মহাসড়ক সংলগ্ন পেট্রোল পাম্পের পেছনে লাইনের ধারে হাঁটতে দেখেন স্থানীয়রা।

এর কিছুক্ষণ পর ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের সাথে ধাক্কা খেয়ে মেইন লাইন থেকে ছিটকে পড়ে মৃত্যু বরণ করে খোকন। পরে পার্বতীপুর-ফুলবাড়ী রেল পথের ৩৭৬/৭ রেল খুটির পাশে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পার্বতীপুর রেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে তাকে উদ্ধার করে।

প্রতিবেশী আল আমিন জানান, খোকন শ্রবন ও বাক প্রতিবন্ধী হলেও খুব ভালো মানুষ ছিলো। সে যেখানেই থাকুক না কেন নামাজের সময় হলে মসজিদে উপস্থিত হয়ে জামায়াতে অংশগ্রহন করতো।

পার্বতীপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। বিনা ময়নাতদন্তে লাশ হস্তান্তরের জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন করেছে। উর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

লেখক

“পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় এক বাক প্রতিবন্ধী যুবকের মৃত্যু”-এ ৯-টি মন্তব্য

  1. পিংব্যাকঃ finasteride nhs
  2. পিংব্যাকঃ lamotrigine
  3. পিংব্যাকঃ nexium 20 mg
  4. পিংব্যাকঃ tadalafil strengths available
  5. পিংব্যাকঃ viagra kidney disease
  6. পিংব্যাকঃ vidalista 20mg used for
  7. পিংব্যাকঃ dutasteride r tressless
  8. পিংব্যাকঃ semaglutid uten resept
  9. পিংব্যাকঃ terbinafine resource page

মন্তব্য করা বন্ধ রয়েছে।