ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রানীনগরের পারইল ইউনিয়নে সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালত

নওগাঁ জেলার রানীনগর উপজেলার ৪নং পারইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত সুষ্ঠু ও নিরপেক্ষভাবে পরিচালিত হওয়ায় এলাকাবাসীর মধ্যে সন্তোষ বিরাজ করছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান নিয়মিতভাবে গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
জানা যায়, প্রতি সপ্তাহের বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা করা হয়। পাঁচ সদস্য বিশিষ্ট এ আদালতের মাধ্যমে স্থানীয় বিভিন্ন ছোটখাটো বিরোধ দ্রুত ও শান্তিপূর্ণভাবে নিষ্পত্তি করা হচ্ছে।
সোমবার (১১ মে) সকালে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এক সাক্ষাৎকারে চেয়ারম্যান মোঃ জাহিদুর রহমান বলেন, “গ্রাম আদালতের মূল উদ্দেশ্য হলো সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও কম খরচে বিচারসেবা পৌঁছে দেওয়া। আদালতের মাধ্যমে অনেক বিরোধ মীমাংসা হওয়ায় জনগণের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে।”
তিনি আরও বলেন, “আমি সব সময় নিরপেক্ষভাবে বিচার কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। ইউনিয়নের জনগণ গ্রাম আদালতের সেবায় সন্তুষ্ট, এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি।”
এ সময় উপস্থিত ছিলেন পারইল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ তোরিকুল ইসলাম, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও গ্রাম আদালতের পেশকার বিমান চন্দ্র সাহা।
আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ গোলাম মোস্তফা, মিজানুর রহমান, তোফাজ্জল হোসেন, আব্দুর রশিদ, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মোছাঃ রেশমা খাতুন, মোছাঃ সুলতানা খাতুন, মোছাঃ নাজিম বেগমসহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়রা জানান, পারইল ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বর্তমানে সাধারণ মানুষের আস্থার প্রতীকে পরিণত হয়েছে। দ্রুত ও সুষ্ঠু বিচার কার্যক্রমের মাধ্যমে এলাকায় সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ গ্রাম আদালত।

লেখক