ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীতে আম গাছ থেকে পরে শিশুর মৃত্যু

রাজবাড়ীতে আম গাছ থেকে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে | শুক্রবার (১৫ মে) সকাল সাড়ে ৯ টার দিকে রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে |

ঘটনায় নিহত শিশুর নাম রোমান সরদার (১৩)| তার বাড়ি জেলার সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ী গ্রামে| রোমানের বাবার নাম মো. নাছির সরদার| তিন বোন এক ভাইয়ের মধ্যে রোমান সবচেয়ে ছোট|

প্রতক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোমান খেলতে খেলতে বাড়িতেই ১২ থেকে ১৫ ফুট উচ্চতার একটি ছোট আমগাছে ওঠে| জানতে পেরেছি আম পাড়তে উঠেছিল| হঠাৎ গাছের মগডাল ভেঙে রোমান নিচে পরে আহত হয়| পরে তাকে পরিবারের লোকজন রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন|

রোমানের চাচা সোহেল রানা বলেন, আমি ফরিদপুরের ভাঙ্গায় থাকি| সকালে এই র্দ্ঘুটনার কথা জানতে পেরে বাড়িতে এসেছি| এর চাইতে অনেক উচু থেকেও অনেকে পড়ে| তবে রোমানের এভাবে মৃত্যুর এই শোক সহ্য করা কঠিন|

স্থানীয় ইউপি সদস্য মো. নায়েব আলী বলেন, আম গাছেল ডাল ভেঙে গাছ থেকে পড়ে একটি শিশু মারা গিয়েছে| পরার সময় মাথা নিচে পরে | এতে ঘারে প্রচুর আঘাত লাগে| হাসপাতালে নিতে নিতেই বাচ্চাটি মারা গিয়েছে| পরিবারটিতে শোকের মাতম চলছে| সবাইকে আরও সচেতন হতে হবে|

লেখক