জয়পুরহাটের কালাই উপজেলায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির এপ্রিল মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ মে ২০২৬) বিকেলে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাহবুব আলম। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে মাদক, জুয়া, বাল্যবিবাহ প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ দমনে করণীয় বিষয়ে গুরুত্বারোপ করা হয়। এ সময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ-আল-মাহবুব, কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ হারুনুর রশিদ, উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ ইব্রাহিম হোসেন ফকির, কালাই উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, কালাই প্রেসক্লাবের সভাপতি এ টি এম সেলিম সরোয়ার শিপন, প্রেসক্লাব কালাইয়ের সভাপতি মোঃ আতাউর রহমান এবং কালাই সাংবাদিক পরিষদের সেক্রেটারি আব্দুল করিম। এছাড়াও পুনট ইউনিয়ন পরিষদ, মাত্রাই ইউনিয়ন পরিষদ ও আহম্মেদাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।