ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

কোরবানির আগে পশু কিনছেন না মুসলিমরা, গরু বিক্রি নিয়ে দুশ্চিন্তা পশ্চিমবঙ্গের

রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরুসহ অন্যান্য পশু কেনা বন্ধ করে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গে মুসলিমরা| এতে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন বলে জানা গেছে| বিপুল অর্থ ও শ্রম দিয়ে পালিত গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের সেসকল খামারীদের মধ্যে তৈরি হয়েছে হাহাকার|

এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল| সম্প্রতি পশ্চিমবঙ্গের নব-গঠিত রাজ্য সরকারের সরকারের মন্ত্রিসভার ˆবঠক হয়| ˆবঠক শেষে কোরবানীর জন্য প্রস্তুত পশু নিয়ে ˆতরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন স্থানীয় সাংবাদিকরা|

সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন| এই পরিস্থিতি মোকাবিলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার| তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন|

উল্লেখ্য, শুধুমাত্র কোরবানির ঈদকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু পালন করেন এবং অনেকে আলাদালাবে মোটাতাজাও কওে থাকেন| এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি| তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন পশ্চিমবঙ্গের বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করেন| এতে উল্লেখ করা হয়, অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না| এছাড়া গরুর বয়স কমপক্ষে ১৪ বছর হতে হবে|

সূত্র : দ্যা ওয়াল ইন্ডিয়া।

লেখক