ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে ঈদুল আজহা উপলক্ষে ১৪০ পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ

মেনহাজুল ইসলাম তারেক,
দিনাজপুর জেলা প্রতিনিধি:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আজ শুক্রবার জুমআর নামাজের পর কোরবানির মাংস বিতরণ করেছে পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠনের এই মানবিক উদ্যোগের নেতৃত্ব দেন সমাজসেবক এটিএম তারিকুল আলম।

সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সহযোগিতায় এ বছর একটি গরু ও দুটি ছাগল কোরবানি দিয়ে পার্বতীপুরের দেউল এলাকার কাশিপুকুর, মুখধোয়া, গরুরডাঙ্গা, হাতিরাম-১ ও হাতিরাম-২ আবাসন প্রকল্পের মোট ১৪০টি পরিবারের মাঝে মাংস বিতরণ করা হয়। প্রত্যেক পরিবারকে ১ কেজি করে মাংস প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পার্বতীপুর ওয়েলফেয়ার এসোসিয়েশনের নেতৃবৃন্দ, এলাকার বড় ভাই ও তরুণ স্বেচ্ছাসেবীরা। পুরো কার্যক্রমে নেতৃত্ব দিয়ে এটিএম তারিকুল আলম বলেন, “ঈদ মানেই শুধু আনন্দ নয়, বরং আত্মত্যাগ, সহমর্মিতা ও মানবতার শিক্ষা। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে পেরেছি এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।”

তিনি আরও বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ এগিয়ে এলে ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এ ধরনের মানবিক কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে।

এ মানবিক উদ্যোগ সফল করতে যারা সময়, শ্রম, সহানুভূতি ও আর্থিক সহায়তা দিয়ে পাশে ছিলেন, তাদের সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এটিএম তারিকুল আলম।

তিনি সবার উদ্দেশ্যে বলেন, “আসুন, আমরা সবাই মিলে এমন একটি সমাজ গড়ে তুলি যেখানে ঈদের আনন্দ হবে সবার জন্য, আর কোনো মানুষ অনাহারে থাকবে না।”

শেষে তিনি দেশবাসীসহ সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বলেন— ঈদ মোবারক।

লেখক