ব্রেকিং নিউজ পার্বতীপুরে শহীদ জিয়ার ৪৫তম শাহাদত বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিলে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনগাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের উদ্যেগে  মৃত ব্যাক্তিদের স্মরণে আলোচনা ও দোয়া আদমদীঘিতে বাসে ইয়াবা পাচারকালে আটক ১, উদ্ধার ৪০০ পিস ইয়াবামনোহরদীর সাগরদী বাজারে যুব সমাজের উদ্যোগে মাদকবিরোধী জনসচেতনতামূলক লিফলেট বিতরণসিরাজগঞ্জে কিশোর গ্যাং প্রধানের বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত

ঈদের দিনেই কোরবানির বর্জ্য অপসারণে তৎপর মনোহরদী পৌরসভা ও উপজেলা প্রশাসন

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি :

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণ এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে নরসিংদীর মনোহরদীতে ব্যাপক পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করছে পৌরসভা ও উপজেলা প্রশাসন।
ঈদের দিন বিকেল থেকেই মনোহরদী পৌরসভার উদ্যোগে পৌর এলাকার ৯টি ওয়ার্ডে একযোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়। পরিচ্ছন্নতা কর্মীরা নিরলসভাবে কাজ করে অধিকাংশ এলাকার কোরবানির পশুর বর্জ্য অপসারণ সম্পন্ন করেছেন। অবশিষ্ট এলাকাগুলোতেও বর্জ্য অপসারণ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এদিকে উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার নির্দেশনা দিয়েছে উপজেলা প্রশাসন। এ কার্যক্রম সার্বিকভাবে তদারকি করা হচ্ছে বলেও জানা গেছে।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক বার্তায় জানানো হয়, পৌরসভা বা উপজেলার কোনো এলাকায় কোরবানির পশুর বর্জ্য, ময়লা-আবর্জনা কিংবা অপরিচ্ছন্ন পরিবেশ চোখে পড়লে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম. এ. মুহাইমিন আল জিহান বলেন, “একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও বাসযোগ্য মনোহরদী গড়ে তুলতে প্রশাসনের পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা, দায়িত্ববোধ ও সক্রিয় সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত প্রচেষ্টায় পরিচ্ছন্ন ও সুন্দর মনোহরদী বিনির্মাণ সম্ভব।”
ঈদ-পরবর্তী সময়ে দ্রুত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার উদ্যোগকে স্থানীয় বাসিন্দারা স্বাগত জানিয়েছেন। তারা মনে করেন, সময়োপযোগী এ পদক্ষেপ জনস্বাস্থ্য সুরক্ষা ও পরিবেশ পরিচ্ছন্ন রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা

লেখক