ব্রেকিং নিউজ আড়াই বছরের শিশুকে পানিতে চুবিয়ে হত্যা; অভিযুক্ত কিশোরীর থানায় আত্মসমর্পণরাঙ্গামাটি কর্ণফুলী নদী থেকে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধারকাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬

মোকামিয়া মাদ্রাসা বাজারের একমাত্র পুকুর অচল: পানির সংকটে চরম দুর্ভোগে এলাকাবাসী

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

বরগুনার বেতাগী উপজেলার মোকামিয়া মাদ্রাসা বাজার এলাকার একমাত্র জনসাধারণের ব্যবহৃত পুকুরটি দীর্ঘদিন ধরে ব্যবহার অনুপযোগী হয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ভোগান্তি দেখা দিয়েছে। পুকুরটিতে ময়লা-আবর্জনা জমে থাকা, আগাছার বিস্তার এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবে পানি ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছে বলে অভিযোগ। 

স্থানীয়রা জানান, বাজার ও আশপাশের কয়েকটি গ্রামের মানুষ দৈনন্দিন নানা কাজে এই পুকুরের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু বর্তমানে পুকুরের পানি দূষিত ও দুর্গন্ধযুক্ত হওয়ায় গোসল, পরিষ্কার-পরিচ্ছন্নতা কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে এটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না।

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে পুকুরটি সংস্কার কিংবা পরিষ্কারের কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে বর্ষা মৌসুমেও পুকুরটির পরিবেশের তেমন উন্নতি ঘটেনি।বিশেষ করে নিম্ন আয়ের পরিবারগুলো সবচেয়ে বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা দ্রুত পুকুরটি সংস্কার, পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত এবং ব্যবহার উপযোগী করে তোলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা জানান, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হবে।

এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে মোকামিয়া মাদ্রাসা বাজারের একমাত্র পুকুরটি পুনরায় জনসাধারণের ব্যবহারের উপযোগী করা হবে এবং দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে।

লেখক