ব্রেকিং নিউজ কাঁচা বাঁশ দিয়ে জাম পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষকের মৃত্যুচাকরির প্রলোভন দেখিয়ে অপহরণ; আটক -৪বেতাগীতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি ভেস্তে দিল পুলিশের অভিযান, আটক ৬টেকনাফ হ্নীলার নাটমুড়া পাড়ার আইয়ুব- ১৭ হাজার ৭২৫ পিস ইয়াবাসহ হাটহাজারীতে আটকচিকিৎসাসেবায় গাফিলতি সহ্য করা হবে না: কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য সচিব

মনোহরদীতে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ

মো. হিমেল মিয়া
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি : 

নরসিংদীর মনোহরদী উপজেলার মইষাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণ করেছে সামাজিক সংগঠন মানারাকান্দা হিলফুল ফুজুল যুব সংঘ।

বৃহস্পতিবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে সংগঠনের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখপুর কে ইউ ফাজিল মাদ্রাসার সহকারী শিক্ষক আমিনুল হক (বিএসসি, বি.এড)।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক রুবেল শেখ, সাংগঠনিক সম্পাদক তুষারুজ্জামান, দপ্তর সম্পাদক তানজির তুহিন, চন্দনবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মজিবুর রহমান বজু, মনোহরদী উপজেলা স্বেচ্ছাসেবী পরিষদের প্রতিষ্ঠাতা পরিচালক ও আবাবিল যুব সংঘের সভাপতি মো. আল মমিন হোসাইন সজিবসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশকে সবুজ ও বাসযোগ্য করে তোলে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী গড়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

লেখক