ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

বেতাগীতে ২০ গ্রাম গাঁজাসহ যুবক গ্রেপ্তার, মাদকবিরোধী অভিযানে পুলিশের সাফল্য

মো. সোহেল রানা
বরগুনা প্রতিনিধি :

১৯ জুলাই রবিবার বরগুনার বেতাগী উপজেলার সদর ইউনিয়নে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম গাঁজাসহ মো. আব্দুল্লাহ ইবনে রহমান (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বেতাগী থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ইবনে রহমান বেতাগী সদর ইউনিয়নের বাসিন্দা এবং আবদুর রহমান দুলাল কাজীর ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বেতাগী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. নজরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে সদর ইউনিয়নের একটি এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে ২০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

বেতাগী থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ হাওলাদার বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে বেতাগী থানা পুলিশের নিয়মিত অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং মাদক সংশ্লিষ্ট অপরাধ দমনে কঠোর অবস্থান বজায় রাখা হবে।

লেখক