ব্রেকিং নিউজ পার্বতীপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু; স্বামী পুলিশ হেফাজতেরাজবাড়ীতে সরকারি কর্মচারী সমিতির প্রতিষ্ঠাকালীন সভাপতির মৃত্যুবার্ষিকীতে স্মরণসভাআত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনজরুলের সাম্য ও মানবতার চেতনায় সমাজ গড়ার আহ্বান : কালীগঞ্জে এমপি ফজলুল হক মিলনেরগাজীপুরে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

নওগাঁর মান্দায় ৮০ পিস টাপেন্টাডলসহ যুবক আটক

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি : 

নওগাঁর মান্দায় মাদকবিরোধী অভিযানে ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বাবু ইসলাম (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে পুলিশ সুপারের নির্দেশনায় মান্দা থানার ওসি মো. খোরশেদ আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে নওগাঁ-রাজশাহী মহাসড়কের কয়াপাড়া এলাকায় তাকে আটক করা হয়। তিনি উপজেলার আরজি জিনারপুর গ্রামের আজাদ আলীর ছেলে।

শনিবার পুলিশ জানায়, আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ৮ পাতায় মোট ৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

লেখক