ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

আত্রাই নদীর পাড়ে হতে পারে দৃষ্টিনন্দন বিনোদনকেন্দ্র

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাই নদীর পাড় ঘেঁষা রাস্তা ও আশপাশের এলাকার সৌন্দর্যবর্ধনে পরিকল্পিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

নদীর পাড়ের বিভিন্ন স্থানে থাকা জঙ্গল ও আগাছা পরিষ্কার করে সেখানে ফুলসহ নানা ধরনের সৌন্দর্যবর্ধক গাছ লাগানো যেতে পারে। পাশাপাশি নির্দিষ্ট দূরত্বে বসার স্থান ও ল্যাম্পপোস্ট স্থাপন করা হলে সন্ধ্যার পরও নদীর পাড়ে মানুষের চলাচল ও অবসর কাটানোর সুন্দর পরিবেশ তৈরি হবে।

স্থানীয়দের মতে, একটু পরিকল্পনা ও উদ্যোগ নিলে আত্রাই নদীর পাড়টি হয়ে উঠতে পারে উপজেলার অন্যতম আকর্ষণীয় স্থান। এতে এলাকার সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি স্থানীয় মানুষের বিনোদনেরও একটি সুন্দর জায়গা তৈরি হবে।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিশেষ দৃষ্টি দিলে নদীর পাড়ের সৌন্দর্যবর্ধনে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব বলে মনে করছেন এলাকাবাসী। তাদের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।

লেখক