ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

পার্বতীপুরে প্রিপেইড মিটার বন্ধের দাবিতে নাগরিকদের মশালমিছিল

মেনহাজুল ইসলাম তারেক
দিনাজপুর প্রতিনিধি :

নেসকোর প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন স্থানীয় নাগরিকরা।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌর শহরের গুলপাড়া এলাকায় নাগরিক কমিটির উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচিতে অংশ নেওয়া গ্রাহক ও স্থানীয় বাসিন্দারা প্রিপেইড মিটার নিয়ে নানা ধরনের হয়রানি এবং বাড়তি আর্থিক চাপের অভিযোগ তুলে তা স্থাপন বন্ধের দাবি জানান।

পরে গুলপাড়া চত্বর থেকে মশাল হাতে একটি মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে হাইওয়ে সড়ক হয়ে মামা-ভাগিনা চত্বরে গিয়ে শেষ হয়।

মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে নেসকোর গ্রাহকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার নারী ও পুরুষ অংশ নেন। সমাবেশ থেকে বক্তারা প্রিপেইড মিটার স্থাপন বন্ধসহ গ্রাহকদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

লেখক