ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৬ নং দুর্গাহাটা ইউপিকে আধুনিক মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুজ্জামান কামরুল

জনগণের দোয়া ও ভালোবাসা নিয়ে বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন পরিষদকে আধুনিক, উন্নত ও জনবান্ধব মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার আশা প্রকাশ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল ।

তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের নাগরিকদের দোরগোড়ায় সেবা পৌঁছে দেওয়া, যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করতে চান। একই সঙ্গে তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা বৃদ্ধির সুযোগ সৃষ্টি এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর কথাও জানান তিনি। চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামান কামরুল গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়ন যুবদল সিনিয়র যুগ্ম আহ্বায়ক এর দায়িত্ব পালন করে আসছেন।

রাজনীতির পাশাপাশি জনকল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন তিনি। তিনি এলাকায় মানুষের এক নিবেদিত প্রাণ। তিনি এলাকায় অসহায় দুস্থ মানুষের খোঁজ খবর নেন। সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়তা অর্জন করেছেন। চেয়ারম্যান পদপ্রার্থী কামরুজ্জামাল কামরুল বলেন, জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা করতে চান।

সবার সহযোগিতা পেলে দুর্গাহাটা ইউনিয়নকে একটি আধুনিক ও আদর্শ ইউনিয়নে রূপান্তর করা সম্ভব বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

লেখক