ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

রাজবাড়ীতে ইউরিয়া সার ও জ্বালানী তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শনিবার বিকেলে ইউরিয়া সার ও জ্বালানি তেলের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। প্রেসক্লাবের সামনে প্রধান সড়কে জেলা কৃষক সমিতির উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
‘কৃষি ফসলের লাভজনক দাম চাই’ প্রতিপাদ্য সামনে রেখে ঘণ্টাব্যাপি মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুস সাত্তার মন্ডল। আবদুল হালিম বাবুর সঞ্চালনায় এতে বক্তব্য দেন জেলা কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি আবদুস সামাদ মিয়া, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ধীরেন্দ্রনাথ দাস, কৃষক নেতা ক্বারী মো. শাহাবুদ্দিন, শাহজাহান মিয়া প্রমূখ। কর্মসূচিতে সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করে।
বক্তারা বলেন, কৃষক দেশের মানুষের খাদ্য জোগান দেয়। মানুষের মূখে আহার তুলে দেন। কিন্তু কৃষকের ঘরে খাবার থাকে না। কারণ তারা ফসলের ন্যায্য দাম পায় না। সরকার বাহাদুর সব ধরণের সারের দাম বাড়িয়েছে। কিন্তু প্রান্তিক পর্যায়ে চাষীদের কাছ থেকে অনেক বেশি দাম নেওয়া হচ্ছে।

 

লেখক