ব্রেকিং নিউজ রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসী নিহতস্বপ্নপার্বতীপুর পৌর নির্বাচনে প্রার্থী হচ্ছেন মিজানুর রহমান সিয়াম: শ্রমিক ইউনিয়নের ইফতার মাহফিলে ঘোষণা শাজাহানপুরে ভিজিএফ চাল বিতরণকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদে হামলার অভিযোগমাদক শান্তি দেয় না, পরিবারকে তছনছ করে ফেলে-এমপি ফজলুল হক মিলন

পরশুরাম এর কৃতি সন্তান ডাক্তার সাইফ উদ্দিন আর নেই

মোঃ ইসমাইল হোসেন ফরিদ পরশুরাম (ফেনী) প্রতিনিধিঃ

পরশুরাম এর কৃতি সন্তান চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের রেজিস্ট্রার, চট্টগ্রাম মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ডাক্তার সাইফ উদ্দিন আহমেদ কিছুক্ষণ পূর্বে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করিয়াছেন…
জানা গেছে, দুপুরের দিকে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হওয়ার সাথে সাথেই তাকে চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসা শুরুর আগে কার্ডিয়াক অ্যারস্টে মৃত্যুবরণ করেন ডা. সাইফুদ্দিন আহমেদ।

চল্লিশ বছর বয়সী ডা. সাইফ উদ্দিন আহমেদ দুই কন্যা সন্তানের জনক। বাদ মাগরিব চমেক কেন্দ্রীয় মসজিদে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডা. শামীম হোসেন।

ডা: সাইফ উদ্দিন আহমেদের বাড়ি পরশুরাম উপজেলার সলিয়া গ্রামে।

এদিকে সাইফুদ্দিন আহমেদের এমন মৃত্যুতে হঠাৎ শোকের ছায়া নেমে আসে চমেক হাসপাতালে। বিভিন্ন ওয়ার্ডের চিকিৎসকরা এসে ভিড় জমাতে থাকেন ১২ নম্বর হৃদরোগ বিভাগে।
দীর্ঘ দিন মানুষকে সেবা দিয়ে গেছেন, তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কতৃপক্ষ।

লেখক