দিনাজপুরের পার্বতীপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দল ও পৌর বিএনপি। আজ (৮ নভেম্বর) রবিবার বিকেলে এ উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাটি শহরের ঢাকা মোড় কোচ চত্বর থেকে বের হয়। পরে শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির আহ্বায়ক আনোয়ারুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম শাহ, যুগ্ম আহ্বায়ক শাহাদাৎ হোসেন সাদো ও মাহবুব রশিদ সংগ্রাম, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মমিনুল ইসলাম ডাক্তার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও মেয়র প্রার্থী মিজানুর রহমান সিয়াম এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হান্নান আশরাফি প্রিন্স ও জহির বানিয়া।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দল, পৌর বিএনপি এবং দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।