ব্রেকিং নিউজ নওগাঁয় আলু চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা, ভালো ফলনের আশায়নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতারনওগাঁয় ডিবি পুলিশের অভিযানে ১৫০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারআত্রাইয়ে তাসনীম এগ্রো এন্ড ফুডসের প্রথম আউটলেট উদ্বোধনপার্বতীপুরে ওয়ালটনের মেসার্স সততা ইলেকট্রনিক্সের শুভ উদ্বোধন, প্রধান অতিথি চিত্রনায়ক আমিন খান

নওগাঁয় চেকপোস্টে ১০ পিস ট্যাপেন্টাডলসহ সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁয় পুলিশের বিশেষ চেকপোস্টে অভিযান চালিয়ে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে সদর মডেল থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) রাত ১২টা ৪৫ মিনিটে নওগাঁ সদর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল বক্তারপুর ইউনিয়নের পাহাড়পুর (সাহেবপাড়া) সড়কে চেকপোস্ট পরিচালনা করে।
এ সময় সন্দেহভাজন হিসেবে মোঃ সাজ্জাদ হোসেন (৩৯) নামের এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। পরে তার কাছ থেকে ১০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। তিনি পাহাড়পুর (সাহেবপাড়া) এলাকার মৃত মেছের আলীর ছেলে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে এক বছরের সাজাপ্রাপ্ত গ্রেফতারি পরোয়ানা রয়েছে। মাদকদ্রব্য উদ্ধারের পাশাপাশি সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

লেখক