ব্রেকিং নিউজ মধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদদস্যুদের ভয়ে সুন্দরবনমুখী হচ্ছেন না জেলেরা; কমেছে পারমিটওনওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিতআত্রাইয়ে শীতের আগমনী বার্তা; সকালজুড়ে ঘন কুয়াশার দাপট

নওগাঁয় ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের কোরআন সবক অনুষ্ঠিত

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম প্রকল্পের আওতায় সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের নিয়ে পবিত্র কোরআন সবক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ৯টায় উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাশ্যাবাড়ী ঈদগাহ জামেমসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় ভোঁপাড়া ইউনিয়নের
সকল সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের ছাত্র ছাত্রীদের মাঝে কোরআনের সবক দেওয়া হয়।

ইসলামিক ফাউন্ডেশন আত্রাইয়ের ফিল্ড সুপারভাইজার মো. আকবর হোসাইন সবুজের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম এ জলিল (চকলেট)।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁর উপ-পরিচালক মো. মারুফ রায়হান। বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন নওগাঁ জেলা মাষ্টার টেইনার আলহাজ্ব মোঃ মাসুদ বিল্লাহ।
এ সময় আরও উপস্থিত ছিলেন মোঃ আবুল হোসেন, মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক,মোঃ রেজাউল করিম ও মাওলানা মোহাম্মদ আব্দুল জলিলসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবকরা।

অনুষ্ঠানে ভোঁপাড়া ইউনিয়নের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষার্থীদের হাতে পবিত্র কোরআন তুলে দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে মো. মারুফ রায়হান বলেন,শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা অত্যন্ত জরুরি। পবিত্র কোরআনের শিক্ষা ও আদর্শ শুধু তিলাওয়াতের মধ্যে সীমাবদ্ধ না রেখে নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। ছোটবেলা থেকেই শিশুদের মধ্যে সততা, ন্যায়নীতি, মানবিকতা, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চা গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে অভিভাবকদের পাশাপাশি শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি শিক্ষার্থীদের নিয়মিত কোরআন শিক্ষা গ্রহণ, ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

লেখক