ব্রেকিং নিউজ আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিলআত্রাইয়ে দীর্ঘদিন পর চালু হলো হাতিয়াপাড়া উপ-স্বাস্থ্যকেন্দ্রপার্বতীপুরে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে দুর্বৃত্তদের আগুন, আতঙ্কমধ্যাহ্নেই কার্যত অচল রাজবাড়ী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর; কক্ষগুলোতে ঝুলছে তালাসুন্দরবনে ডাকাতির প্রস্তুতি; গহিন বনে মিলল বিপুল অস্ত্র-গোলাবারুদ

আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির প্রতিবাদ মিছিল

মো. ফিরোজ আহমেদ
নওগাঁ প্রতিনিধি :

নওগাঁর আত্রাইয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেছে হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বুধবার (১৮ নভেম্বর ২০২৬) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বান্দাইখাড়া বাজারে এ মিছিল অনুষ্ঠিত হয়।

হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মিছিলটি বান্দাইখাড়া বাজারের বধ্যভূমি থেকে শুরু হয়ে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন নেতারা।

মিছিল চলাকালে নেতাকর্মীরা তারেক জিয়ার নেতৃত্বে দেশবাসীকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেন। এ সময় ‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও’ স্লোগানও দেওয়া হয়।

মিছিলে উপস্থিত ছিলেন হাটকালুপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. মো. আকরাম হোসেন, সাধারণ সম্পাদক লুৎফর রহমান, সহসভাপতি মামুনুর রশীদ ও সাংগঠনিক সম্পাদক বাদলসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

লেখক