ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

দক্ষিণখানে তরুনী আত্মহত্যায় দায়ী পলাতক বাবা গ্রেফতার

শোয়েব হোসেন–ঃ

ঢাকা উত্তর সিটির দক্ষিণখানের মোল্লারটেকে একটি ১০তলা ভবনের ছাঁদ থেকে লাফ দিয়ে পড়ে আত্মহত্যা মামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের(ব্রাক ইউনিভার্সিটি) ছাত্রী সানজানার(২৩) পলাতক বাবা শাহীন আলমকে র‍্যাব আটক করেছে।

র‍্যাবের লিগ্যাল এ্যান্ড মিডিয়া সহকারী পরিচালক এএসপি আল আমিন গণমাধ্যমকে জানান,গত ৩১ আগস্ট বুধবার দুপুরে ময়মনসিংহের গফরগাঁও থেকে তাকে আটক করা হয়।

তিনি আরো জানান, সানজানার মোসাদ্দেক আত্মহত্যার পর থেকে অভিযুক্ত আসামি পলাতক থাকেন। পরে নিহত সানজানার মায়ের করা মামলার প্রেক্ষিতে ময়মনসিংহের গফরগাঁও এলাকা থেকে অভিযুক্ত শাহিন আলমকে আটক করা হয়।

এএসপি আল আমিন এ ঘটনা সম্পর্কে বলেন, ২৭ আগস্ট শনিবার দুপুরে দক্ষিণখান মোল্লারটেক এলাকার একটি ১০তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সানজানা মোসাদ্দেক আত্মহত্যা করে এবং এ আত্মহত্যার পূর্বে সানজানা একটি সুইসাইড নোট লিখে রেখে যায়(সুইসাইড নোটে লেখা ছিলো-“পশুর সাথে থাকা যায় অমানুষের সাথে থাকা যায় না,বাবা অমানুষ”) তার বাবার বিরুদ্ধে ।এদিকে সেদিন সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তার লাশ উদ্ধার করে দক্ষিণখান পুলিশ। এ আত্মহত্যার পরিপ্রেক্ষিতে সানজানার মা বাদী হয়ে নিহত সানজানার বাবার বিরুদ্ধে মামলা করেন। এ ঘটনার মামলায় নিহত ছাত্রীর বাবা শাহীন আলমকে আসামি করা হয়।

লেখক