ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দূর্বৃত্তদের গুলিতে যুবক নিহত॥ ৪টি গুলির খোসা উদ্ধার

শাখাওয়াত হোসেন, রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়ার মো. আরিফুল ইসলাম রকি(২৭) নামক এক যুবকে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছে। এ ঘটনায় রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনা স্থল থেকে ৪টি গুলির খোসা উদ্ধার করেছে ।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউট(স্কুল এন্ড কলেজ) সামনের রাস্তায় এ ঘটনাটি ঘটেছে।
দুর্বৃত্তদের গুলিতে নিহত মো. আরিফুল ইসলাম রকি খানখানাপুর ইউনিয়নের সরদার পাড়া গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঐতিহ্যবাহী খানখানাপুর সুরাজ মোহিনী ইনষ্টিটিউ(স্কুল এন্ড কলেজ) গেটের সামনের রাস্তার বিপরীত পাশে ফয়সালের দোকানের সামনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনার সংবাদ পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করে ঘটনা স্থল থেকে বন্দুকের ৪টি গুলির খোসা উদ্ধার করেছে।
নিহতের পরিবারের সূত্রে, পূর্ব শক্রতার জের ধরে পরিকল্পিত ভাবে তাদের ছেলে আরিফুল ইসলাম রকিকে হত্যা করা হয়েছে। এ হত্যার সুষ্ঠ তদন্ত , ঘটনার সাথে জড়িতদের অতি দ্রুত গ্রেফতার ও সুষ্ঠ বিচার চান তারা।
রাজবাড়ী সদর হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স আব্দুল্লাহ আল মামুন জানান, নিহত রকির মাথায় ও ঘাড়ে ২টি গুলির চিন্হ রয়েছে। ঘটনা স্থলের তার মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন।
রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহাদাৎ হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত রকির লাশ উদ্ধার করা হয়েছে। লাশের সুরতহাল প্রতিবেদন শেষে লাশের ময়না তদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

লেখক