ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

সিলেট জেলা পরিষদকে আধুনিক জেলা পরিষদ গড়তে চাই- নাসির উদ্দিন খান

মোঃ জামাল উদ্দিন, কোম্পানীগঞ্জ উপজেলা, (সিলেট)প্রতিনিধিঃ

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি সামিম আহমেদ এর সভাপতিত্বে ৫নং উত্তর রনিখাই ইউপি চেয়ারম্যান মাস্টার ফয়জুর রহমানের সঞ্চালনায় কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ ও বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের পাশাপাশি কোম্পানীগঞ্জ উপজেলা ও ৬ ইউনিয়নের আওয়ামিলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মত বিনিময় করেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান, স্থান ভোলাগঞ্জ বাজারস্থ সাদা পাথর রিসোর্ট।

সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন সিলেট জেলা পরিষদের দরজা সবার জন্যে উন্মুক্ত থাকবে।

সবাইকে সাথে নিয়ে আধুনিক ও মডেল জেলা পরিষদ গঠন করব,জেলা পরিষদের বাজেটের বাহিরে ও স্থানীয় এমপি ও মন্ত্রীদের সহযোগিতা নিয়ে সকল উপজেলা পরিষদের উন্নয়ন মুলক কাজ করা হবে। আরও বলেন সিলেটের উত্তরাঞ্চলের বৃহৎ গণমানুষের দাবী পাথর কুয়ারি কর্মসংস্থান সকলের সার্বিক সহযোগিতা পেলে খুব দ্রুত সচলের চেষ্টা করব।

উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল। সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কোষাধ্যক্ষ শমশের জামাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন। উপদপ্তর সম্পাদক মো মজির উদ্দিন, সদস্য গোলাপ মিয়া, জাহাঙ্গীর আলম, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলী আমজাদ।

সাধারণ সম্পাদক আপ্তাব আলী কালা ও গোয়াইঘাট সরকারি কলেজের অধ্যক্য ফজলুল হক, এছাড়াও উপজেলার জনপ্রতিনিধি ও স্থানীয় আপনি স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

লেখক