রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের পদ্মা নদীর তীরবর্তি জৌকুড়া ফেরী ঘাট এলাকায় মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০৩২ উপলক্ষে ( ০৭-২৮ অক্টোবর) সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে চন্দনী ইউনিয়নের জৌকুড়া ফেরী ঘাট এলাকায় এ সচেতনতা সভার আয়োজন করেন ইলিশ সম্পদ উন্নয়ন সংক্রান্ত রাজবাড়ী সদর উপজেলা টাস্কফোর্স কমিটি।
চন্দনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুর রব’ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজীব।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলার মৎস্য সম্প্রসারন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, সদর থানার এসআই নুরুল ইসলাম, বাবুপাড়া কছিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ আমিরুল ইসলাম, ওয়ার্ড সদস্য মোঃ হেলাল উদ্দিন সহ প্রমুখ।