ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাঙামাটিতে ভোক্তা অধিকারের অভিযান ২ প্রতিষ্ঠানকে সতর্কতা জরিমানা

এম এস শ্রাবণ মাহমুদ স্টাফ রিপোর্টার।

রাঙামাটিতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখা ও খাবারের মূল্যতালিকা হালনাগাদ না থাকাসহ বেশ কয়েকটি অভিযোগে, রাঙামাটি শহরের দুইটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২৪ অক্টোবর) দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের, রাঙামাটির সহকারী পরিচালক রানা দেবনাথ অভিযান পরিচালনা করে, দুইটি প্রতিষ্ঠানকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।

অভিযান সূত্র জানিয়েছে, রাঙামাটি জেলা শহরের প্রধান বাণিজ্যক এলাকা বনরূপায় অবস্থিত মাস্টারশেফ রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এরর ৫২ ধারায় পণ্যের গায়ে দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদউত্তীর্ণের তারিখ না থাকায়, সতর্কতামূলকভাবে তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অন্যদিকে, খাজা গরীবে নেওয়াজ পোল্ট্রি ফার্ম নামের একটি মুরগির দোকানকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৩৮ ধারায় মূল্য তালিকা হালনাগাদ না থাকায় দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের রাঙামাটির, সহকারী পরিচালক রানা দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর দুটি ধারায় রাঙামাটির একটি রেস্টুরেন্ট ও একটি পোল্ট্রি মুরগির দোকানকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

লেখক