ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে চার নেতার প্রতি শ্রদ্ধা ও জেল হত্যা দিবস পালন

রাজবাড়ীতে জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন ও ৩রা নভেম্বর জেলহত্যা দিবসে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালে রাজবাড়ী জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগ এর আয়োজনে এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে আয়োজন করা হয়।

জেলা আওয়ামীলীগের সভাপতি ও রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য  বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিমের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক শিক্ষাপ্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ সোহেল রানা টিপু, রাজবাড়ী জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান একেএম শফিকুল মোরর্শেদ আরুজ, জেলা আওয়ামীলীগ এর সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক এ্যাড শফিকুল হোসেন শফিক, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শফি, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহিদা চৌধুরী তন্বী, জেলা যুব মহিলা লীগের সভাপতি কানিজ ফাতেমা চৈতি,জেলা ছাত্র লীগ সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ,  সহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্র লীগ, সেচ্ছাসেবক লীগ,যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ,কৃষক লীগ,আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন মওলানা সেলিম দেওয়ান

লেখক