মোহাম্মদ আলী স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শালদহ-সাঁওতাল পল্লীতে ট্রাইবাল হেলথ কর্মসূচির আওতায় এক বিশেষ চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়।বুধবার সকাল ১০টায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তারক নাথ কুন্ড প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই বিশেষ ক্যাম্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।পরে আগত রোগীদের বিশেষ যত্ন সহকারে চিকিৎসাসেবা প্রদান করেন ডা:এইচ এম ইমরান ও ডা: ইতি রানি শাহা। এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মোঃ জাহিদুল ইসলাম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক খোকন কুমার শাহা, সিএইচসিপি মোঃ শাহজাহান আলী,মোছাঃ সেলিনা খাতুন,স্বপ্না খাতুন,মোঃ রবিউল ইসলাম প্রমুখ। এই বিশেষ ক্যাম্পের আওতায় ১০০ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।