ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

রাজবাড়ীতে বাসচাপায় আহত শিক্ষার্থীর মৃত্যু

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে বাসচাপায় আহত এক শিক্ষার্থী উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা গেছে। মঙ্গলবার বিকেল ৪টার দিকে সে মারা যায়।
নিহত শিক্ষার্থীর নাম ইমতিয়াজ আহমেদ ওরফে মৃদুল (১৭)। ইমতিয়াজ রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের আলাদীপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মোসলেম মন্ডল। ইমতিয়াজের বাড়ি আলীপুর ইউনিয়নের কল্যাণপুর গ্রামের নতুন রাস্তা এলাকায়।
স্থানীয় কয়েকজন বলেন, ইমতিয়াজ একটি মোটরবাইক নিয়ে বাড়ি থেকে রাজবাড়ী শহরের দিকে যাচ্ছিলো। মোটর সাইকেল নিয়ে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে উঠার সময় রাজবাড়ী থেকে ফরিদপুরগামী একটি বাস মোটরবাইকটিকে চাপা দেয়। এতে সে গুরুতর আহত হয়। মাথায় আঘাত পায়। মোটরবাইক দুমড়ে-মুচরে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে চিকিৎসা সেবা দেওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়। ঢাকা নেওয়ার সময় পথে সে মারা যায়।
আহলাদীপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন, ঢাকা নেওয়ার সময় বিকেল ৪টার কিছুসময় পরে সে মারা গেছে। ময়নাতদন্ত ছাড়াই পরিবারের সদস্যরা মরদেহ নিয়ে গেছে। ঘাতক বাসটিকে জব্দ করা হয়েছে। এবিষয়ে পরবর্তীতে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

লেখক