ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ-
আজ(৫ই ডিসেম্বর ২০২৩রোজ রবিবার) সকাল ১০.৩০ ঘটিকায় খাগড়াছড়ি জেলা শহরের অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ খাগড়াছড়ি জেলা শাখার “জেলা সম্মেলন-২০২৩ অনুষ্ঠিত হয়।আইএবি জেলা সেক্রেটারি মাওলানা কাউসার আজিজী’র সঞ্চালনায় ও জেলা সভাপতি হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইন এর সভাপতিত্বে কুরআন তেলওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।
অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( চট্টগ্রাম বিভাগ) মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয় সম্পাদক আলহাজ্ব জান্নাতুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুফতি দেলোয়ার হোসাইন সাকী বলেন, ইসলাম মহান রাব্বুল আলামীনের মনোনীত দ্বীন,একমাত্র জীবন ব্যবস্থা। পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ প্রেরিত হয়েছে।মানবজাতির সামগ্রিক কার্যক্রমের দিকনির্দেশনা ইসলামে রয়েছে। আল্লাহর রাসূল মহানবী সা. সাহাবায়ে কেরাম, তাবেঈন ও তাবে তাবেঈনগণ ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় জীবন ইসলামের আলোকেই পরিচালনা করেছেন।
বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব জান্নাতুল ইসলাম বলেন, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম প্রতিষ্ঠিত হলে হিন্দু, বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষ তাদের অধিকার ফিরে পাবে।
সম্মেলনে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফ বিন মেহের উদ্দিন, খাগড়াছড়ি পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোহাম্মদ রফিকুল আলম,জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাসেমী, সেক্রেটারি মাওলানা নুরুল কবির আরমান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলার সভাপতি মাওলানা জামাল উদ্দিন মৃধা, জেলা যুব আন্দোলনের সভাপতি মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,সহ-সভাপতি আশরাফুল ইসলাম, সেক্রেটারি মাওলানা হাফেজ বশির উদ্দিন, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, জেলা যুব আন্দোলনের দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আলী হোসেন কারিমী, মাটিরাঙ্গা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি নরুল ইসলাম, গুইমারা উপজেলার সেক্রেটারী জাহেদুল আলম, মানিকছড়ি উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা তরিকুল ইসলাম, পানছড়ি উপজেলা সেক্রেটারি মাওলানা ইব্রাহিম খলিল, ইসলামী ছাত্র আন্দোলনে জেলা সভাপতি মুহাম্মদ ইকবাল মাহমুদ প্রমূখ।
সম্মেলন শেষে হাফেজ মাওলানা দেলোয়ার হোসাইনকে সভাপতি, মাওলানা কাউসার আজিজীকে সাধারণ সম্পাদক ও মাওলানা তারিকুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক করে ২০২৩ ও ২৪ সালের খাগড়াছড়ি জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।

লেখক