ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইলের ঘাটাইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত

মোঃ আল-আমিন হোসেন (টাঙ্গাইল)প্রতিনিধিঃ

রবিবার ভোরে সড়ক দুর্ঘটনা টাঙ্গাইল ঘাটাইল উপজেলার কদমতলী বাস স্ট্যান্ডে ছাদের আলী(৭০) নামে একজন বৃদ্ধ ভ্যান চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার বাড়ি উপজেলার দিগড় ইউনিয়নের মশা জান গ্রামে।

ভোর পাঁচটায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়।

কদমতলী বাজারের মাংস ব্যবসায়ী হানিফ জানায়, ছাদের আলী প্রতিদিনকার মতো হোটেলের পানি নিয়ে কুয়াশাচ্ছন্ন রাস্তা পার হওয়ার সময় ঘাটাইল অভিমুখি একটি দ্রুতগামী মাইক্রোবাস চাপা দিলে তিনি দূরে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। বাজার লোকজন না থাকায় মাইক্রোবাস নিয়ে চালক পালিয়ে যেতে সক্ষম হয়। উল্লেখ্য, ছাদের আলীর দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

খবর পেয়ে ঘাটাইল থানার ভারপ্রাপ্ত অফিসার ইন চার্জ মোঃ আজহারুল ইসলাম ঘটনা স্থল পরিদর্শন করেন।তিনি বলেন লাশ এর ময়নাতদন্ত শেষে আমরা লাশ তার পরিবারের কাছে পৌঁছে দিবো।

লেখক