ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

জামিনে মুক্তি পেলেন বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি-সম্পাদক

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জামিনে মুক্তি পেয়েছেন। ২০দিন কারাবন্দি থাকার পর হাইকোর্টের আদেশে রবিবার (১৯ ফেব্রুয়ারি) বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান তারা। তাদের মুক্তির অপেক্ষায় দুপুরের পর থেকেই জেলা ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কারাগারের গেইটে অপেক্ষা করছিলেন। সন্ধ্যার দিকে যখন এই দুই নেতা বের হয়ে আসেন তখন কারাগারের বাইরে অপেক্ষমান বিপুলসংখ্যক নেতাকর্মী তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন। জামিন পেয়ে ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম সাংবাদিকদের জানান, শতবার জেলে গেলেও গণতন্ত্র রক্ষার আন্দোলন থেকে তিনি পিছপা হবেন না। এই জালিম সরকারকে পতন ঘটাবো। এসময় নেতাকর্মীদের উদ্দেশ্যে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান বলেন, মামলা-হামলার পরোয়া করিনা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জেল, জুলুম, নির্যাতন করে ছাত্রদলের আন্দোলন দমানো যাবে না। আপনারা প্রস্তুতি নিন চলমান আন্দোলনে এক সঙ্গে মাঠে থাকবো এবং বিএনপির বিজয় নিশ্চিত করবো। উল্লেখ্য, পুলিশের কাজে বাধা ও বিস্ফোরক দ্রব্য আইনে করা মামলায় গত মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বগুড়া জেলা ও দায়রা জজ একেএম মোজাম্মেল হক চৌধুরী তাদের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠান।

লেখক