ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

৫ টাকায় টিকেট কেটে চিকিৎসা নিলেন এমপি বাহার

কুমিল্লা জেলা প্রতিনিধি,আব্দুর রহমান সাঈফঃ

রোগীদের মতো ৫ টাকায় টিকেট কেটে চিকিৎসা নিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সদর আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দীন বাহার।

কুমিল্লা সদর হাসপাতালে সংসদ সদস্য এমপি বাহার পায়ের হাটুর নিচের অংশে অস্ত্রোপচার করা হয় এবং ৮ টি সেলাই লাগে পায়ের ক্ষত অংশে। সোমবার ০৭ মার্চ-২০২৩ খ্রিঃ দুপুরে ২য় বারের মতো ড্রেসিং করেন পায়ের ক্ষত অংশে, তিনি কুমিল্লা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

পরে এমপি বাহার হাসপাতালের কর্মকান্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক,নার্স ও রোগীদের সাথে কথা বলেন।

এসময় তিনি বলেন,সরকার মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করেছে।এখন উন্নত চিকিৎসা মানুষের হাতের নাগালে।

কুমিল্লার সবাই যেনো কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল, জেনারেল হাসপাতাল এবং স্বাস্থ্য কমপ্লেক্সে ভালো মানের ডাক্তার রয়েছে চিকিৎসা সেবা নেয়ার জন্য। আমি চিকিৎসা নিযেছি আপনারাও সরকারি হাসপাতালে চিকিৎসা নিবেন।

তিনি অন্যান্য সাধারণ রুগীদের মতোই ৫ টাকার টিকিট কেটে চিকিৎসা সেবা নিয়েছেন, কুমিল্লার মানুষের চিকিৎসা সেবায় তিনি সব সময় পাশে থাকবেন বলেও জানান।

লেখক