ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

গাইবান্ধার সাদুল্লাপুরে শর্টপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন

আহসান হাবীব নাহিদ, গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে পশ্চিম পাড়া সুপার লীগ (পিএসএল) এর উদ্যোগে মরহুম আসাদুজ্জামান খান ফাকা মিয়া ও মরহুম বীর মুক্তিযোদ্ধা আলমগীর সরকার স্মৃতি স্মরণে শর্টপিস নাইট ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩ এর উদ্বোধন করা হয়েছে।

১০ মার্চ (শুক্রবার) উপজেলার পশ্চিম পাড়ায় সন্ধে ৭টায় সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী সরকার তারা এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামিলীগ এর ধর্ম বিষয়ক কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য (অব:) বীর মুক্তিযোদ্ধা মফিজুল হক সরকার।

খেলার উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব সাহারিয়া খাঁন বিপ্লব।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য মোছা: তৌহিদা বেগম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ: সভাপতি খন্দকার জিল্লুর রহমান, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক এস টি এম রুহুল আলম বনগ্রাম ইউপির ৪নং ওয়ার্ড সদস্য মোঃ মাহবুবুল আলম হিটলু প্রমূখ।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোন্তেজার রহমান চঞ্চল এর সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেহদি হাসান রিগ্যান, মো: খাদেমুল হাসান তনু ও মো: নোমান খাঁন।
উদ্ভোধনি ম্যাচে অংশগ্রহন করেন পশ্চিম পাড়া একাদশ ও এনায়েতপুর একাদশ

স্পন্সর করছেন শেখ দই ঘর, রাব্বি ইলেক্ট্রনিক্স, মেসার্স জয় দূর্গা ইলেক্ট্রনিক্স।
খেলায় ২০টিরো অধিক দল অংশগ্রহণ করছে।

লেখক