রাজবাড়ীঃ
রাজবাড়ী সদর উপজেলায় সোমবার মেধাবী শিক্ষার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে। উপজেলা পরিসংখ্যান দপ্তরের উদ্যোগে এসব ট্যাব বিতরণ করা হয়।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)
মার্জিয়া সুলতানা, সদর উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আবদুল গফুরসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
ইউএনও মার্জিয়া সুলতানা বলেন, এসব ট্যাব দিয়ে
জনশুমারীর কাজে ব্যবহার করা হয়ে ছিল। এই ট্যাবগুলো পরিসংখ্যান অফিসে সংরক্ষিত ছিল। সরকার সিদ্ধান্ত নেয় এই ট্যাবগুলো বিতরণ করবো। এরই ধারাবাহিকতায় সদর উপজেলার ৪০টি
বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণির মোট ২৫২জন শিক্ষার্থীকে ট্যাব দেওয়া হয়েছে। কারণ, আমরা স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ গড়তে হলে স্মার্ট নাগরিক প্রয়োজন। ট্যাবগুলো পাওয়ার ফলে মেধাবী শিক্ষার্থী যেকোনো
তথ্য সহজেই পাবে। তাদের পড়ালেখা ও জ্ঞানের পরিধি আরও সমৃদ্ধি হবে। পড়ালেখার মান আরও ভালো হবে। ইতিবাচক উদ্দেশ্যে এই ট্যাব দেওয়া হচ্ছে।
শিক্ষার্থী আইভি আক্তারসহ কয়েকজন জানায়, এই ট্যাব পাওয়ায় আমরা খুব খুঁশি। বই থেকে আমাদের অনেক তথ্য খুঁজে পেতে সমস্যা হয়। আবার অনেক অজানা বিষয় সহজে জানতে পারি না। আমরা এই ট্যাবের মাধ্যমে সহজেই অনেক তথ্য জানতে পারবো। আমাদের পড়ালেখা আরও সহজ হবে।