ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে দুটি দোকানকে জরিমানা

 রাজবাড়ীঃ

রাজবাড়ী সদর উপজেলায় দুটি দোকানকে জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে এই জরিমানা করে।
অভিযান পরিচালনা করেন রাজবাড়ী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা কওে জেলা ব্যাটালিয়ন আনসারের ল্যান্স নায়েক
শফিকুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য পরিদর্শক সেলিম উদ্দিন ও পৌর স্বাস্থ্য পরিদর্শক মোজাম্মেল হোসেন।
সংস্থা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর পৌনে ২টায় অভিযান শুরু হয়। অভিযান শেষ হয় বিকেল ৫টায়। অভিযানে রাজবাড়ী শহরের প্রধান সড়কে বড় বাজার এলাকায় রাজশ্রী কেক গ্যালারীকে প্রতিশ্রুত পণ্য যথাযথ ভাবে বিক্রয় বা সরবরাহ না
করা এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে তিন হাজার টাকা জরিমানা করা হয়। আলীপুর ইউনিয়নের আলাদীপুর বাজারে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করার উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। তিনি বলেন, জরিমানা ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানকে সরকারি বিধিবিধান মেনে ব্যবসা পরিচালনা করার জন্য সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে অভিযান পরিচালনা চলমান থাকবে।

লেখক