ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে হাজতে আসামীর মৃত্যু

রাজবাড়ীঃ
রাজবাড়ীতে আসামী গ্রেপ্তারের পর পুলিশ হেফাজতে থাকা অবস্থায় অসুস্থ হয়ে মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে এক ব্যক্তি মারা গেছেন। রাজবাড়ী সদর হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ব্যক্তির নাম আলমগীর হোসেন মিজি (৪৫)। তাঁর বাবার নাম আবদুল মতিন। আলমগীর রাজবাড়ী সদর উপজেলার শহীদওহাবপুর ইউনিয়নের নিমতলা এলাকার বাসিন্দা।
নিহতের ভাতিজা ফজলুল হক বলেন, আলমগীর ট্রাকে হেলপারী করতেন। তাঁর একটি কন্যা সন্তান আছে। স্ত্রীর সঙ্গে তাঁর বিচ্ছেদ হয়ে গেছে।
মেয়েটি আলমগীরের স্ত্রীর সঙ্গেই থাকে। সকালে বাড়ির পাশে শেখ ফরিদ হোটেলের সামনে স্থানীয় কিছু মানুষের সঙ্গে দাঁড়িয়ে ছিল আলমগীর।
সেখান থেকে খানখানাপুর থানায় এক এসআই তাকে আটক করে নিয়ে যায়। এরপর কি হয়েছে জানি না। তবে রাত ৮টার দিকে আলমগীরের বাড়িতে পুলিশ গিয়ে ছিল। পুলিশ আলমগীর সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহ করেছে।
রাজবাড়ী কোর্ট পুলিশ পরিদর্শক মমিনুল ইসলাম বলেন, দুটি মাদক মামলায় আলমগীরের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা ছিল। দুপুরে তাকে আদালতে নিয়ে আসা হয়। তাকে আদালতে হাজির করা হয়ে ছিল। আগামি ৪ জুলাই মামলার পরবর্তী ধার্য তারিখ নির্ধারিত হয়েছে। তিনি পুলিশ কাস্টরিতে ছিলেন। সাড়ে ৬টার দিকে আলমগীর অসুস্থ হয়ে পড়েন।
কয়েকজন তাঁর মাথায় পানি দেয়। বিষয়টি জানার পর তাকে বাইরে খোলা বাতাসে নিয়ে আসা হয়। কিন্তু তিনি উঠে দাঁড়াতে পারছিলেন না।
তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিৎসক পরীক্ষা- নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।
রাজবাড়ী সদর হাসপাতালের তত্তাবধায়ক চিকিৎসক শেখ মোহাম্মদ আবদুল হান্নান বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যক্তি মারা
গেছেন।

লেখক