রাজবাড়ী প্রতিনিধি:
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ৮ নং সহ সভাপতি শেখ শহীন ১৬৩ গ্রাম হিরোইন ও ৯৬ পিছ ইয়াবা সহ আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।
৬ মে সাড়ে ১০ টার দিকে শেখ শহীন ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়।
শেখ শাহীন দৌলতদিয়া ইউনিয়নের ফেলু মোল্লাপাড়া গ্রামের মৃত আক্কাস সেখের ছেলে।
গ্রেফতারকৃত শেখ শাহিনের বিরুদ্ধে পূর্বের অস্ত্র ও মাদক সহ ৪ টি মামলা রয়েছে।
৭ই মে রবিবার সকাল ১১ টায় গোয়ালন্দ ঘাট থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান । এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) স্বপন কুমার মজুমদার।
দলীয় সূত্রে জানা যায়, গোয়ালন্দ উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শেখ সাহিনকে বহিষ্কার করা হয়।