ব্রেকিং নিউজ রাজবাড়ীতে বাঁশ দিয়ে পিটিয়ে বৃদ্ধকে হত্যা, আটক-১শান্তি ও নিরাপদে থাকার জন্য জনগণ বিএনপিকে ভোট দিয়েছেন— এমপি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনসরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনার অগ্রগতি নিয়ে দীপেন দেওয়ানের মতবিনিময় সভা জামালপুর সরকারি অবৈধ টিসিবির পণ্য মজুদ রাখার দায়ে দুজনকে আটক করছে ১৪৪৪ লিটার টিসিবির তেল জব্দপার্বতীপুরে জরাজীর্ণ রেলগেট সড়ক সংস্কার করলেন মিজানুর রহমান সিয়াম

উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা

তৌহিদুর রহমান জেলা প্রতিনিধি-ঃ

সমবায় শক্তি, সমবায় মুক্তি “এ শ্লোগানকে সামনে রেখে শেরপুরের ঝিনাইগাতী উত্তরণ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ২৬ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্টিত হয়েছে। আজ ১৮ মে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় স্থানীয় শেখ রাসেল মিনি ষ্টেডিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

অত্র সংগঠনের সভাপতি মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. জয়নাল আবেদীনের উপস্থাপনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফারুক আল মাসুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব রাখেন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আবু তাহের, ওসি(তদন্ত) আবুল কাশেম, কালব ময়মনসিংহের ‘ছ’ অঞ্চলের ডিরেক্টর অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, উপজেলা সমবায় কর্মকর্তা রুকুনুজ্জামান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলম, সাবেক প্রধান শিক্ষক মনজুরুল হক, কালব শেরপুর জেলার ব্যবস্থাপক মো. তোফায়েল আহম্মেদ, শ্রীবরদী উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের চেয়ারম্যান মি. প্রানজল সাংমা প্রমুখ।

উক্ত সভার শুরুতেই সদস্যদের উপস্থিতি ও রেজিষ্ট্রেশন, জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, আসন গ্রহন, পবিত্র ধর্ম গ্রন্থ পাঠ, সভাপতির স্বাগত বক্তব্যের পর অতিথিগণ বক্তব্য প্রদান শেষে সদস্যেদের মাঝে লটারির ড্রয়ের মধ্যদিয়ে প্রথম অধিবেশন শেষ করে। দ্বিতীয় অধিবেশনে বিগত সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, ব্যবস্থাপনা কমিটির কার্যক্রম প্রতিবেদন পাঠ ও অনুমোদন এবং ব্যবস্থাপনার কার্যক্রম পাঠ ও অনুমোদন করা হয়। ২০২১জুলাই হতে ৩০ জুন ২০২২ পর্যন্ত হিসাব নিকাশ পেশ ও অনুমোদন, লভ্যাংশ বন্টন উপস্থাপন ও অনুমোদন, ২০২২-২০২৩/২০২৩-২০২৪ সম্ভাব্য আয়-ব্যয়ের বাজেট উপস্থাপন ও অনুমোদন, উপ-কমিটি সমূহের প্রতিবেদন পেশ উপস্থাপন ও অনুমোদন করা হয়।

লেখক