ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

রাজবাড়ীর কালুখালীতে তিনটি ফার্মেসীকে জরিমানা

রাজবাড়ী জেলা ঃ
রাজবাড়ীর কালুখালী উপজেলার মৃগী বাজারে ১২ জুলাই বুধবার দুপুরে অভিযান চালিয়ে তিনটি ফার্মেসীকে জরিমানা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। এতে সহযোগিতা করেন জেলা আনসার ব্যাটালিয়নের সহকারী প্লাটুন কমান্ডার (এপিসি) হাবিলদার মো. সাইদুর রহমান, সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য পরিদর্শক সূর্যকুমার প্রামাণিক।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালকের কার্যালয় সূত্রে জানা যায়, নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কালুখালী উপজেলার মৃগী ইউনিয়নের মৃগী বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রয়ের উদ্দেশ্যে সংরক্ষণ করার অপরাধে মৃগী বাজারে জয়গুরু মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিশ্রুত পণ্য যথাযথভাবে বিক্রয় বা সরবরাহ না করার অপরাধে মেসার্স সাগর ফার্মাকে দুই হাজার টাকা, একই অভিযোগে আমেনা ফামের্সীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান বলেন, ভোক্তা সংরক্ষণ আইনের ৪৫ ও ৫১ ধারায় জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এসব অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযান চলমান থাকবে।

লেখক