ব্রেকিং নিউজ নওগাঁর আত্রাইে দেবি শ্যামাকে অশ্রু জলে বিদায় দিলেন ভক্তরাপত্নীতলায় বাবার বাড়ি থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধারনওগাঁয় ধর্ম প্রতিমন্ত্রীর সঙ্গে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারীদের শুভেচ্ছা বিনিময়জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে পার্বতীপুরে বিএনপি ও স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য শোভাযাত্রাআত্রাইয়ের হাটকালুপাড়া স্বাস্থ্যকেন্দ্র সংস্কার ও চিকিৎসক নিয়োগের দাবি

মীরসরাই থানা পুলিশের পৃথক অভিযানে ৪০ কেজি গাঁজা সহ ০১টি প্রাইভেট কার উদ্ধার  গ্রেফতার ০৩জন

নুর হোসেন- চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

১৬ জুলাই  ভোর ০৫.৩০ ঘটিকার সময় এসআই(নিঃ)/মোঃ আবুল খায়ের সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ মীরসরাই থানাধীন ০৯নং মীরসরাই ইউপিস্থ ০৯নং ওয়ার্ডের পশ্চিম কিসমত জাফরাবাদ আব্দুল খালেকের বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করার সময় দুইজন ব্যক্তি পুলিশের উপস্থিতি টের পেয়ে ০১টি প্রাইভেটকার, যাহার রেজি: নং-১১-০২২০ রেখে পালিয়ে যায়।

সাক্ষীদের উপস্থিতিতে গাড়ীটি তল্লাশী করে ৪০কেজি গাঁজা ও আসামীদ্বয়ের ব্যবহৃত ০১টি মোবাইল সেট উদ্ধার পূর্বক উল্লেখিত গাড়ীসহ জব্দ করা হয়।এ সংক্রান্তে নিয়ামিত মামলা রুজু করা হয়েছে।

এছাড়া থানা এলাকায় পৃথক অভিযানে ০২টি জিআর পরোয়ানাভূক্ত আসামী ১। মোঃ সাজু(২৬), পিতা-মৃত জসীম উদ্দিন, সাং-নাজিরপাড়া(আব্দুল গণি মিস্ত্রি বাড়ী) এবং ০১টি সিআর পরোয়ানাভূক্ত আসামী ২। মোঃ ইয়াছিন আরাফাত, পিতা-হুমায়ুন কবির, সাং-খৈয়াছড়া(পৌদাবাজ), উভয় থানা-মীরসরাই, জেলা-চট্টগ্রাম’দ্বয়কে গ্রেফতার করা হয়েছে।

আসামীদের বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

লেখক