ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

নড়িয়ায় ছাত্রলীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

শরীয়তপুর প্রতিনিধি:

শরীয়তপুরের নড়িয়া উপজেলা লীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের উদ্যোগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) বিকালে নড়িয়ার জয়বাংলা এভিনিউ থেকে শোভাযাত্রা বের করে মুলফৎগঞ্জ বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় জয়বাংলা এভিনিউ এসে সমাবেশে মিলিত হয়।
এতে নড়িয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান বিপ্লবের নেতৃত্বে সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকাশ সহ প্রায় দুই সহস্রাধিক ছাত্রলীগ নেতাকর্মী অংশগ্রহণ করেন।

এসময় আসাদুজ্জামান বিপ্লব বলেন, বিএনপি-জামায়াত দেশের শান্তিপূর্ণ পরিবেশ নষ্ট করা পায়তারা করছে। প্রধানমন্ত্রী সফল রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে তারা নষ্ট করতে চায়। আমরা পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জননেতা একেএম এনামুল হক শামীম এমপি’র নির্দেশে নড়িয়া ও সখিপুরে ছাত্রলীগের প্রতিটি নেতাকর্মী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র মোকাবেলার জন্য সবাইকে প্রস্তুত আছি। আর আগামী সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চমবারের মতো ক্ষমতায় আনার জন্য সাধারণ মানুষের কাছে উন্নয়নের চিত্র তুলে ধরতে হবে।

লেখক