ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

রাজবাড়ী জেলাঃ

বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে স্কুল, কলেজ, ও বিশ্ব বিদ্যালয়ের ছাত্র / ছাত্রীদের জন্য জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান হয়েছে।

২৮ শে জুলাই শুক্রবার বেলা এগারোটায় এক আলোচনা সভা রাজবাড়ী জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখার আয়োজনে জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলায় মিলনায়তনে এ অনুষ্ঠান করা হয়।

আলোচনা সভায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা জেলা শাখা সভাপতি সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খান। অনুষ্ঠান উদ্বোধন করেন রাজবাড়ী জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মিয়া মন্নাফ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড ইমদাদুল হক বিশ্বাস, জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান লিটন প্রমূখ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের জেলা সাংস্কৃতিক সম্পাদক নিলা আক্তার।

লেখক