মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে বগুড়া প্রথম স্থান অর্জন করেছে। এবার জেলায় মোট ৩৫ হাজার ৬৯৭জন পরীক্ষার্থীর মধ্যে ৩১ হাজার ৮০৫জন কৃতকার্য হয়েছেন। যা শতকরায় ৮৯ দশমিক ১০ শতাংশ। এছাড়াও কৃতকার্য শিক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৩৫৭জন জিপিএ-৫ পেয়েছে। যা রাজশাহী শিক্ষাবোর্ডে শীর্ষে।এবার বগুড়ায় পরীক্ষার্থীর সংখ্যায় ছেলেদের চেয়ে মেয়েরা পিছিয়ে থাকলেও পাশের হারে তারাই এগিয়ে রয়েছে। ১৮ হাজার ৫৪৮ ছেলের মধ্যে পাশ করেছে ৮৬ দশমিক ৮০ শতাংশ আর ১৭ হাজার ১৪৯জন মেয়ের মধ্যে পাশ করেছে ৯১ দশমিক ৫৯ শতাংশ।এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল।শতভাগ পাশসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে ২য় স্থানে রয়েছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। আর ৩য় স্থানে রয়েছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৩২জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২জন বা ৯০ দশমিক ৯৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। পরের স্থানে রয়েছে বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪ জন পরীক্ষার্থীর মধ্যে ২১৫জন বা ৮৮ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।
বগুড়া জেলা অফিস সূত্রে জানা যায়, এ বছর বগুড়া জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে পাশ করেছে ৩১ হাজার ৮০৫জন শিক্ষার্থী। পাশের হার ৮৯ দশমিক ১০শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৭ জন। পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১৮ হাজার ৫৪৮ জন ছাত্রীর সংখ্যা ছিল ও ১৭ হাজার ১৪৯ জন। এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১৮টি কেন্দ্রে মোট ২ হাজার ৪’শ ৭১ জন শিক্ষার্থী অংশগ্রহন করে। এর মধ্যে ছাত্র সংখ্যা ১ হাজার ৮১৮ জন এবং ছাত্রী সংখ্যা ৬৫৩জন। দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় মোট ২টি কেন্দ্রে ২৯ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্রের সংখ্যা ছিল ২৭ এবং ছাত্রীর সংখ্যা ছিল ২জন। এছাড়াও দাখিল পরীক্ষায় মোট ১৯টি কেন্দ্রে ৭ হাজার ৬৫৫ জন শিক্ষার্থী অংশ নেয়। এরমধ্যে ছাত্র সংখ্যা ছিল ৩ হাজার ৯৭৬ জন এবং ছাত্রী সংখ্যা ছিল ৩ হাজার ৬৭৯ জন।বগুড়া জিলা স্কুল: বগুড়ার ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯জন। পাশের হার শতভাগ। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২২৬জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৯ জন। ১জন জিপিএ-৪ পেয়েছে। অপরদিকে ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৩জন পরীক্ষা দিয়ে ৩জনই জিপিএ-৫ পেয়েছে। অপরদিকে মানবিক শাখা থেকে ১ জন পরীক্ষা দিয়ে উত্তীন হয়েছে। ফলাফলে স্কুলের প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফি বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিত প্রচেষ্টায় ফলাফল ভাল করেছে। এজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। আগামীতে যেন শতভাগ শিক্ষার্থীই জিপিএ-৫ পায় সেদিকে প্রতিষ্ঠানের শিক্ষকদের নজর থাকবে।বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়: উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে এ বছর ২৩৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২২৩ জন। এরমধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ২৩৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২১৮ জন, মানবিক বিভাগ থেকে ৬জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫ জন।বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ: বগুড়ার মান সম্পন্ন বিদ্যাপীঠগুলোর অন্যতম এই প্রতিষ্ঠান থেকে এ বছর ৩৮০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছে। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩২৯ জন, ‘এ’ গ্রেডে পাশ করেছে ৪৯ জন। জিপিএ-৫ প্রাপ্তির হার ৯৪ দশমিক ৯৫ শতাংশ। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ২৯৭ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ২৮২জন। ‘এ’ গ্রেডে পাশ করেছে ১৫ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩১ জন। মানবিক বিভাগ থেকে ২৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৬ জন।
বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজ: উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম এই বিদ্যাপীঠ বরাবরের মত এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৪৫০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯৬ জন। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ৪০১ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩৬৪ জন। ‘এ’ গ্রেডে পাশ করেছে ৩৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৯ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৩২ জন। ‘এ’ গ্রেডে পাশ করেছে ১৭ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মুস্তাফিজুর রহমান ফলাফলে সন্তুষ্টি প্রকাশ করে বলেন, প্রতিষ্ঠানে নিয়মিত পাঠদান, শিক্ষক ও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার কারণে এ ফলাফল অর্জিত হয়েছে। বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ: উত্তরবঙ্গের সেরা বিদ্যাপীঠগুলোর মধ্যে অন্যতম এই শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় শতভাগ পাশ করেছে। এ বছর এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান থেকে ৩১৫ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাশ করেছ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ২০১ জন। প্রতিষ্ঠানের বিজ্ঞান বিভাগ থেকে ২৫৩ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ১৮৯ জন। মানবিক বিভাগ থেকে ৩৫ জন পরীক্ষা দিয়ে জিপিএ-৫ পেয়েছে ৭ জন। ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ২৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। প্রতিষ্ঠানের অধ্যক্ষ শাহাদৎ আলম ঝুনু ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় প্রতিষ্ঠানটি ভাল করেছে। আগামিতে আরও ভাল করার তিনি আশা প্রকাশ করেন।এছাড়াও বগুড়া এসওএস হারম্যান মেইনার স্কুল এন্ড কলেজ থেকে ৫৬জন পরীক্ষার্থীর মধ্যে ৪৬জনের জিপিএ-৫ , ইয়াকুবিয়া বালিকা উচ্চা বিদ্যালয়ের ২৪৯জন শিক্ষার্থীর মধ্যে ১৬৩জন জিপিএ-৫ পেয়েছে।