মোহাম্মদ আলী উত্তরাঞ্চল প্রতিনিধি:
মঙ্গলবার দুপুরে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার হলরুমে হ্যালো এইচপি(hello Hp)অ্যাপস ইনস্টলেশন ক্যাম্পেইনের কার্যক্রম সংক্রান্তে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোঃ আমিনুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বগুড়া হাইওয়ে অঞ্চলের সহকারি পুলিশ সুপার হরেশ্বর রায়,বিশেষ অতিথির বক্তব্যে রাখেন গুমানিগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তৌকির হাসান রচি,গোবিন্দগঞ্জ মটরমালিক সমিতির সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক। এ সময় ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।হাইওয়ে পুলিশের হ্যালো এইচপি অ্যাপস সেবা সংক্রান্ত আলোচনা ও ইনস্টল করা হয়।