ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

টাঙ্গাইল গোপালপুরে পিতার উপর অভিমান করে পুত্রের আত্মার

মোঃ আল-আমীন হোসেন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় পিতার উপর অভিমান করে জসিম উদ্দিন (২৫) নামের এক পুত্র ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে। সোমবার রাত ১১টার দিকে পৌরসভার ভূয়ারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জসিম ওই গ্রামের সাদেক আলির ছেলে।

জানা যায়, পাঁচ বছর আগে পিতার অমতে ভালোবেসে পাশের বাড়ীর ভাবনা নামের একটি মেয়েকে বিয়ে করে জসিম। কিন্তু পুত্রবধূকে ঘরে তুলতে রাজি নন শশুর। এ নিয়ে পিতা-পুত্রের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। শশুরের বকুনি খেয়ে একাধিকবার পুত্রবধূ ভাবনা বাপের বাড়ী চলে গেছে। জসিম তাকে বুঝিয়ে বাড়ী নিয়ে আসলেই পিতার সাথে লাগত ঝগড়া । এমন ঘটনায় ওই পুত্রবধূ শশুরবাড়ীতে থাকতে পারতনা। তাই বছরের বেশি সময় ভাবনা বাপের বাড়ী গিয়ে থাকতেন। এভাবে বউকে নিয়ে পিতাপুত্রের ঝগড়াঝাঁটি ও মান-অভিমান নিয়ে তাদের দাম্পত্যজীবন চলছিল। এদিকে দিনমজুর দরিদ্র জসিম নানাবিধ রোগে আক্রান্ত ছিল। টাকার অভাবে সঠিক চিকিৎসা করাতে পারছিলনা বলে জানান কয়েকজন প্রতিবেশি। এ সব ঘটনার জেরে পিতার উপর অভিমান করে নিজ ঘরের ধর্ণার সাথে ফাঁসি দিয়ে আত্মহত্যা করে সে।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোশারফ হোসেন জানান, নিহতের লাশ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত প্রতিবেদন ও অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

লেখক