মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক সফল মেম্বার মরহুম সুলতান উদ্দিন আহমেদ এর সহধর্মনি ও পলাশ উপজেলা বি এন পির সহ-সভাপতি-হাজ্বী শফিকুল ইসলাম ( স্বপন) এর মাতা মরহুমা হাজ্বী নূরজাহান বেগম এর ২য় তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে মরহুমার বাড়িতে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ ৩রা আগষ্ট রোজ, বৃহস্পতিবার সকালে পলাশ উপজেলার ডাঙ্গা ইউনিয়নের কজৈর গ্রামে মরহুমার নিজ বাড়িতে এ আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিগত ০৩/৮/২০২১ সালের এই দিনে মরহুম নুরজাহান বেগম, কালীগঞ্জের তাহার নিজ বাসায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে ০৪ ছেলে, ০৩ মেয়ে, নাতী, নাতনী রেখে গেছেন, মরহুমার ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আজ মহুয়ার নিজ বাড়িতে মিলাদ ও দোয়া মাহফিল অ কবর জিয়ারত, কোরআন খতম ও বিশেষ দোয়া করা হয়।উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এড্য: জসিম, সহ সভাপতি পলাশ উপজেলা বিএনপি, আবুবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক, পলাশ উপজেলা বিএনপি, সুমন প্রধান, ডাঙ্গা ইউনিয়ন, বিএনপি, বখতিয়ার হোসেন, সদস্য সচিব পলাশ থানা, যুবদল, এম কে কাইউম, সহ সাংগঠনিক সম্পাদক , পলাশ উপজেলা যুবদল, ফারুক হোসেন, সদস্য, পলাশ থানা যুব দল, রাসেল মিয়া, যুগ্ম আহ্বায়ক যুব দল, শামীম ওসমান, ডাঙ্গা ইউনিয়ন যুব দল, উপস্হিত ছিলেন সবশেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয় ও মুনাজাত পরিচলনা করেন মাওলানা মোঃ আবদুল্লাহ, মিলাদ পরিচালনা করেন : মাওলানা মামুন। হাজ্বী শফিকুল ইসলাম স্বপন, তাঁর মৃত মা, বাবার জন্য দোয়া কামনা করেন, এবং উপস্থিত সকলকে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহনের জন্য সকলকে ধন্যবাদ জানান, এবং তার পরিবার এর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন।