ব্রেকিং নিউজ কালীগঞ্জে ধর্ষণের মামলায় পলাতক এনসিপি নেতা আটকনাগেশ্বরী সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ, ইসলামী ব্যাংকের পূর্ণাঙ্গ পরিচালনা পর্ষদ গঠনের দাবিতেবাংলাদেশের সাধারণ মানুষ কোনো ধরনের অরাজকতা, সহিংসতা ও নাশকতা চায় না-এমপি ফজলুল হক মিলনসিরাজগঞ্জে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিচাঁদা দাবি ও শ্লীলতাহানির অভিযোগে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ছাত্রীর মামলা, গ্রেপ্তার ৩

রাজবাড়ীতে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক ৩

রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে একশত পঞ্চাশ পিস ইয়াবা সহ তিনজনকে আটক করেছে রাজবাড়ী জেলা গোয়েন্দা পুলিশ । বুধবার দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এই অভিযান পরিচালনা করা হয় ।
আটককৃত ব্যক্তিরা হলেন গোয়ালন্দঘাট থানার উজানচর নিলু শেখ পাড়ার মোঃ মোনছের শেখের ছেলে শফিকুল ইসলাম (৪০), দৌলতদিয়ার হেসেন মেম্বার পাড়ার আলাউদ্দিন প্রামানিকের ছেলে মোঃ অতিয়ার রহমান (২৭) ও শামসু মাষ্টারপাড়ার জালাল শেখের ছেলে মোঃশামীম শেখ ।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান খান জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার নিলু শেখের পাড়ায় অভিযান পরিচালনা করা হয় । এসময় একটি ঘাস খেতের পাশ থেকে রাস্তার উপর থেকে শফিকুল ও আতিয়ারকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয় । পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে শামীম নামে আরেক জনকে আটক হয় । এসময় তার নিকট হতে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় । উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজার মূল্য ৪৫ হাজার টাকা ।
তিনি আরও জানান, আটককৃত আসামী শরিফুল ইসলামের নামে মাদক সহ ৪ টি এবং শামীম শেখের নামে অস্ত্র ও মাদকসহ ৫ টি মামলা বিচারাধীন রয়েছে । আটককৃত ব্যক্তিদের নামে গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে । আসামীদের আদালতে পেরণের প্রস্তুতি চলছে ।

লেখক